গ্রামীণ হাটে বাঁশের তৈরি পণ্যের কদর বেড়েছে। গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলার। এই কুলা কিনতে হাটে এসেছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। বাঁশ দিয়ে বানানো পণ্য কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
বিভিন্ন পণ্যের সমাহার
হাটে নারীরা কিনছেন ধান–চাল ঝাড়ার নানা জিনিস। ঝুড়ি কিনে নিয়ে যাচ্ছেন একজন ক্রেতা। সাজিয়ে রাখা ডালা দেখে এবার পছন্দের পালা। রোদ থেকে বাঁচার বুদ্ধি হিসেবে মাথালের কদরও দেখা গেছে।
গরমে হাতপাখার চাহিদা
গরমে লোডশেডিং হয় প্রায়ই। তাই হাতপাখা তো লাগবেই। পছন্দের মাথাল খুঁজছেন এক ক্রেতা। পাখপাখালি রাখার বাঁশের তৈরি পিঞ্জিরাও রয়েছে হাটে।



