ভরাট খাল উদ্ধার না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি নেই: ডিএসসিসি প্রশাসক
ভরাট খাল উদ্ধার না হলে জলাবদ্ধতা মুক্তি নেই: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে চিরচেনা জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাসাবোতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জলাবদ্ধতা ও মশার সমস্যা মোকাবিলায় সহযোগিতা চাইলেন প্রশাসক

বর্তমানে নগরীর মশা ও জলাবদ্ধতার প্রকট সমস্যার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ‘এমন একটা সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন মশার সমস্যা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আমি সবার সহযোগিতা চাই।’ তিনি আরও বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা কেবল সিটি করপোরেশনের একার কাজ নয়, বরং এর পেছনে জনগণ ও সংস্থা–উভয় পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।

পানি নিষ্কাশনে অবকাঠামোগত সীমাবদ্ধতা

জলাবদ্ধতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করতে পারব না। শহরের অধিকাংশ খাল ও পুকুর ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেই।’ তবে তিনি দাবি করেন যে, বর্তমান অবকাঠামোতেও আগের তুলনায় এখন অনেক দ্রুত পানি নেমে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খাল উদ্ধার ও নদী বাঁচানোর বিকল্প নেই

শহরকে বাসযোগ্য করতে হলে ভরাটকৃত খালগুলো উদ্ধার এবং নদী বাঁচানোর বিকল্প নেই মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নাগরিকরা যদি সচেতন হয়, তবে সিটি করপোরেশনের পক্ষে দায়িত্ব পালন করা অনেক সহজ হবে।’ বৌদ্ধধর্মের মানবিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দ্রুততম সময়ে জনদুর্ভোগ নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ