মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১৫৮ মিমি বৃষ্টিপাত, দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১৫৮ মিমি বৃষ্টি, তাপমাত্রা ১৮ ডিগ্রি

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

চার দিনে ২৬৯ মিলিমিটার বৃষ্টি

তিনি বলেন, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আর ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত। এর আগে রবিবার সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার এবং তার আগে ২৫ এপ্রিল ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাত হয়েছে ২৬৯ মিলিমিটার।

ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫৬ কিলোমিটার

এ ছাড়া ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ