শেল্টেকের পৃষ্ঠপোষকতায় এগলাল'স এবিসি চ্যারিটি স্কুল
শেল্টেকের পৃষ্ঠপোষকতায় এগলাল'স এবিসি চ্যারিটি স্কুল

শেল্‌টেক্‌ সম্প্রতি এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তিটির আওতায় এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা প্রদান করবে শেল্‌টেক্‌।

সমঝোতা স্মারক সই

ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে সম্প্রতি এই সমঝোতা স্মারক সই করা হয়। এক বিজ্ঞপ্তিতে শেল্‌টেক্‌ এ তথ্য জানায়। এতে বলা হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেল্‌টেকের অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির শর্তাবলি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা চুক্তির আওতায় এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা প্রদান করবে শেল্‌টেক্‌। একই সঙ্গে শেল্‌টেক্‌ ‘স্পনসর আ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। করপোরেট সংবাদ থেকে আরও পড়ুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ