যমুনার চরাঞ্চল এখন মরিচ চাষে ব্যস্ত সময় পার করছে। কৃষকরা পাকা ও কাঁচা মরিচসহ গাছ তুলে বাড়িতে নিয়ে আসছেন। বাড়ির উঠানে মরিচের স্তূপ তৈরি করা হয়েছে।
মরিচ শুকানোর কাজ
টিনের চালার নিচে বা উঠানে মরিচ শুকানো হচ্ছে। এক নারী শুকাতে দেওয়া মরিচ নেড়েচেড়ে দিচ্ছেন। বাঁশের তৈরি কারুল দিয়ে মরিচ নেড়ে দেওয়া হচ্ছে। বালুর চরেও মরিচ শুকানো হচ্ছে।
বিখ্যাত লাল মরিচ
কৃষক সিরাজুল ইসলাম চরে মরিচ শুকিয়ে নিচ্ছেন। প্রখর রোদে শুকাতে দেওয়া হচ্ছে বিখ্যাত ‘লাল মরিচ’। মানভেদে প্রতি মণ শুকনা মরিচ ৮–১২ হাজার টাকায় বিক্রি হয়।
শুকানো মরিচ স্তূপ করে কৃষকরা বাড়িতে নিয়ে যাচ্ছেন।



