যমুনা সেতুর উত্তর পাশে ভোর রাতে দেখা গেছে বিশাল জ্যাম। শুক্রবার ভোর ৫টা ১৯ মিনিটে তোলা ছবিতে দেখা যায়, দুই ঘণ্টায় মাত্র ছয় কিলোমিটার পথ পেরিয়েছে গাড়ি।
আদিবাসীদের হাট
শনিবার হাটবারে আদিবাসীরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে নিয়ে এসেছেন। রাঙামাটির ঘাগড়া বাজারের এই ছবিটি ৬ জুন ২০২৬ তারিখে তোলা হয়েছে।
বান্দরবানের সবুজ প্রকৃতি
সবুজের বিস্তৃত চাদরে মোড়ানো এই প্রকৃতি যেন চোখজুড়ানো এক স্বর্গরাজ্য। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ভালুক খাইয়া এলাকার ছবিটি ৬ জুন ২০২৬ তারিখের।
রাজবাড়ীর সন্ধ্যার রং
দিনের শেষ রংগুলো মিশে গেছে আকাশে, প্রকৃতি দাঁড়িয়ে আছে তার নিজস্ব সৌন্দর্যে। রাজবাড়ীর নারুয়া এলাকার এই ছবিটি ৬ জুন ২০২৬ তারিখের।
বরিশালের বৃষ্টিস্নাত প্রকৃতি
বৃষ্টিস্নাত গাছেরা যেন ফিরে পেয়েছে প্রাণ। বরিশালের অক্সফোর্ড মিশন রোডের এই ছবিটি সম্প্রতি তোলা।
সাপ্তাহিক হাটবারে ক্রেতাদের ভিড়
নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার উদ্দেশ্যে সাপ্তাহিক হাটবারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বরিশালের নাজিরপুরের গোবর্ধন বাজারের এই ছবিটি নিয়াজ শাওনের তোলা।
গ্রামীণ প্রকৃতির হলুদ ফুল
বাংলার গ্রামীণ ঐতিহ্যের এক চিরচেনা রূপ বাঁশের মাচায় লতানো গাছের এই হলুদ ফুল। নওগাঁর সাপাহারের এই ছবিটি ৫ জুন ২০২৬ তারিখে তোলা।
বট ও খেজুর গাছের সহাবস্থান
প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া বটগাছটি খেজুর গাছটিকে অবলম্বন করে সহাবস্থান করছে। নাটোরের সিংড়ার মঠগ্রামের এই ছবিটি সম্প্রতি তোলা।
বাংলার প্রাচীন ঐতিহ্য
বাংলার প্রাচীন ঐতিহ্য, সিকিতে শখের হাড়ি। ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের এই ছবিটি সম্প্রতি তোলা।



