কোরবানির গরুর নাম ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’, দাম ৯ লাখ টাকা
গরুর নাম ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’, দাম ৯ লাখ টাকা

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। এই নামকরণের পিছনে কারণ হিসেবে মালিক জানিয়েছেন, গরুটি অতিরিক্ত চিৎকার করে এবং প্রচুর খাবার খায়। রোববার (২৪ মে) গরুটি ও তার মালিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।

গরুটির পরিচিতি ও নামকরণের কারণ

কালো রঙের বিশাল আকৃতির এই গরুটি দেখতে কোরবানির হাটে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। ভাইরাল হওয়া ভিডিওতে গরুর মালিক দাঁড়িয়ে নামকরণের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’

খাদ্যাভ্যাস ও দাম

গরুটির খাদ্যাভ্যাস সম্পর্কে মালিক আরও জানান, বিশালাকৃতির এই কালো ষাঁড়টি এক চুমুকেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড় দিতে হয়। আপাতত কোরবানির এই গরুটির দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। খামারি জানিয়েছেন, ৯ লাখ টাকা দাম পেলে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামের এই গরুটি বিক্রি করে দেবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নানামুখী রসাত্মক ও কৌতূহলী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই কমেন্ট বক্সে মজার মন্তব্য করছেন। খোরশেদ আলম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এখন ঠিক আছে, এর নাম শুনে গরু রাগ করবে না তো!’ আবার হিরণ আলী নামে একজন মন্তব্য করেছেন, ‘ফিড বেশি খাওয়ানো হইছে, তাই অস্থিরতার কারণে চিল্লায়।’ অন্যদিকে মো. মহসিন হোসেন লিখেছেন, ‘খুব সুন্দর একটা নাম।’ আর সাব্বির আহমেদ প্রতীক নামে আরেকজন ব্যবহারকারী কিছুটা রসিকতা করে লিখেছেন, ‘পাটওয়ারীর শেষ রক্ষা হলো না।’ ঈদের আগে হাটের এই বিচিত্র নামকরণ ও ভাইরাল ভিডিওটি নেটিজেনদের বেশ বিনোদন জোগাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ