ডেমরায় কার্যাদেশের অপেক্ষায় দুই কুরবানির পশুর হাট
ডেমরায় কার্যাদেশের অপেক্ষায় দুই কুরবানির হাট

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে কার্যাদেশের অপেক্ষায় আছে দুই কুরবানির পশুর হাট। সংশ্লিষ্টরা ইতিমধ্যে আনুষঙ্গিক সব প্রস্তুতি ও হাটের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করে রেখেছেন। কার্যাদেশ পেলেই পশু বিক্রির জন্য উপযোগী করে হাট প্রস্তুত করবেন তারা।

প্রস্তুতি সম্পন্ন

হাট কর্তৃপক্ষ ইতিমধ্যে বালু ফেলা, বাঁশ ক্রয়, বৃষ্টি এড়াতে ত্রিপল, ড্রেনেজ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতি বছরের মতো এবারও ডেমরায় অস্থায়ী বড় পশুর হাট আমুলিয়া মডেল টাউন গরুর হাট বসতে যাচ্ছে। পাশাপাশি ৮৬ বছরের ঐতিহ্যবাহী সারুলিয়া গরুর হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সারুলিয়া পশুর হাটটি এবার ডিএসসিসির বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

সারুলিয়া হাটের অবস্থা

ডিএসসিসির প্রধান সম্পত্তি বিভাগ জানিয়েছেন, বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএসসিসি হাটগুলোর বাইরে কেউ কুরবানির পশু বিক্রি করলে খাস আদায় করবে কর্তৃপক্ষ। তবে হাট-বাজার বিধিমালা অনুযায়ী কেউ বিজ্ঞপ্তির বাইরে অস্থায়ী হাট বসাতে চাইলে সম্পত্তি বিভাগ প্রস্তাব বিভাগীয় কমিশনার বরাবর পাঠাবে। অনুমোদন পেলে ওই হাট থেকে খাস আদায় করবে ডিএসসিসি। তাই সারুলিয়া হাট চলার বিষয়ে এখনই সিদ্ধান্ত দিতে পারেনি সম্পত্তি বিভাগ। এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনদুর্ভোগপ্রবণ এলাকায় কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, 'আমুলিয়া মডেল টাউন হাটটি অস্থায়ী হিসেবে কুরবানির পশু বিক্রি করবে। তবে সারুলিয়া গরুর হাটের জায়গা পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত হওয়ায় তাদের আপত্তি অনুযায়ী বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হয়েছে। সারাবছর সেখানে হাট বসে বিধায় আমরা খাস আদায় করি। কেউ গরু বিক্রি করলে যথারীতি খাস আদায় করা হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইজারা ও মূল্য

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমুলিয়া মডেল টাউন গরুর হাটের ইজারা পেয়েছেন সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন রতন। এবার হাটটির ইজারা মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করেছে ডিএসসিসি। এর সঙ্গে ভ্যাটসহ আনুষঙ্গিক ব্যয় যুক্ত হবে। সারুলিয়া পশুর হাটে পশু বিক্রি সম্ভব হলে শুধু খাস আদায় করবে ডিএসসিসি।

আরও জানা গেছে, ডেমরার সীমানা অন্তর্ভুক্ত ও ডিএসসিসির ৭০ এবং খিলগাঁও থানাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমহোনী এলাকায় এ বছর প্রথম অস্থায়ী পশুর হাট বসতে যাচ্ছে। আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী প্রজেক্টে এ হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। এখানেও ডিএসসিসির কার্যাদেশের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। হাটটির ইজারা পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডিএসসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম হোসেন। ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ ২০ হাজার টাকা, এর সঙ্গে ভ্যাট ও অন্যান্য ব্যয় যুক্ত হবে।

সরেজমিন পরিদর্শন

সরেজমিনে দেখা গেছে, ডেমরা ও গ্রিন বনশ্রী প্রজেক্টসহ তিনটি হাটেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কার্যাদেশ পেলেই পশু বিক্রির জন্য হাট প্রস্তুত করবে কর্তৃপক্ষ। আমুলিয়া মডেল টাউন হাটে বাঁশ ফেলে রাখা হলেও স্টেজ কাঠামো প্রস্তুত। ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন এই হাটে যাতায়াত ব্যবস্থা চমৎকার। ভেতরে পরিবেশ মনোরম। ড্রেনেজ, সিসি ক্যামেরা, ত্রিপল, বিক্রেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ব্যাংক বুথ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতারা পরিবারের সদস্যদেশহ নিয়ে সুশৃঙ্খলভাবে পশু ক্রয় করতে পারবেন। সারুলিয়া পশুর হাটেও একই নিয়মে প্রস্তুতি চলছে। গ্রিন বনশ্রী প্রজেক্টে প্রথম হাট অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

ইজারাদারের বক্তব্য

আমুলিয়া মডেল টাউন হাটের ইজারাদার জয়নাল আবেদীন রতন বলেন, 'প্রতি বছরের মতো এবারও আমরা এ হাটে কুরবানির পশু বিক্রি করব। এ বছর অন্তত ১০ হাজার পশু বিক্রির আশা করছি। আমুলিয়া মডেল টাউনের খোলামেলা জায়গায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু ক্রয় করতে পারেন। ঢাকা ও আশপাশের এলাকা থেকে অল্প সময়ে এ হাটে আসা যায়।'