ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য, জিডি
ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মিথ্যা, জিডি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ ও ‘মিথ্যা’ তথ্য ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি দাখিল

বুধবার (১৩ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় জিডিটি করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

অভিযোগের বিবরণ

জিডিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে ‘মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এতে আরও বলা হয়, ভবিষ্যতের প্রয়োজনে বিষয়টি ডায়েরিভুক্ত করে রাখা প্রয়োজন। জিডিতে সংশ্লিষ্ট দুটি ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করা হয়েছে।

সাংবাদিকের বক্তব্য

এ বিষয়ে এস এম জহিরুল ইসলাম বলেন, “প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে দুটি আইডি থেকে কুৎসা ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সম্মানহানি হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি জিডির মাধ্যমে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ