জাতীয় ফলমেলায় প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল। এই স্টলে প্রদর্শিত ফলের মধ্যে অধিকাংশই আম। সেখানে প্রায় ৮০ প্রজাতির আম রয়েছে।
বিরল ফল ও অন্যান্য প্রদর্শনী
জাতীয় ফলমেলায় প্রদর্শিত হচ্ছে চাপালিশ ফল। এছাড়া মেলায় দেখা মিলছে প্রায় ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ জাতের আম। দর্শনার্থীদের নজর কাড়ছে বিরল ‘কাঁকড়া’ ফল।
মাশরুম ও ক্রেতাদের আগ্রহ
মেলায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাশরুম। আম কেনার আগে স্বাদ পরীক্ষা করে দেখছেন দুই দর্শনার্থী। মেলা থেকে দেশীয় ফল কিনছেন ক্রেতারা। ঘি কেনার আগে ঘ্রাণ পরীক্ষা করে দেখছেন এক ক্রেতা। ক্রেতাদের কাছে মধুর গুণাগুণ তুলে ধরছেন এক বিক্রেতা। মেলা থেকে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা।



