রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর। আবেদন শুরু ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে।
পূর্বের আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা
২১/১২/২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
পদগুলোর বিস্তারিত বিবরণ
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২, গ্রেড: ১৩তম, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
২. ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)। গ্রেড: ১৩তম, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা; যেখানে ডিপ্লোমা কোর্স নেই, সেখানে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬, গ্রেড: ১৪তম, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
৪. ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫, গ্রেড: ১৪তম, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। যোগ্যতা: এইচএসসি পাস অথবা এসএসসি পাস ও শিশুযত্ন ও নার্সিং-এ অভিজ্ঞতা। শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩, গ্রেড: ১৬তম, বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮, গ্রেড: ২০তম, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা ও আবেদন ফি
১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক ১-৫ পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ক্রমিক ৬ পদের জন্য ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদের ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা। ফি অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে শুধু উল্লিখিত সনদ বিবেচিত হবে। আবেদন শুরু: ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা, শেষ: ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা। ইউজার আইডি প্রাপ্তির পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। চূড়ান্ত সুপারিশে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।



