মহিলাবিষয়ক অধিদফতরে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ জুলাই
মহিলাবিষয়ক অধিদফতরে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ জুলাই

মহিলাবিষয়ক অধিদফতরে ৭৩১টি শূন্যপদে নিয়োগ

মহিলাবিষয়ক অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ৬টি ক্যাটাগরির পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৮ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত।

পদগুলোর বিস্তারিত বিবরণ

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার বা বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)

পদসংখ্যা: ৯৭টি (দরজিবিজ্ঞান-৫৩, বুটিক বাটিক-২২, নকশিকাঁথা-২২)। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)। যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা; যেসব ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু নেই সেখানে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার বা বাংলা ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।

ডে-কেয়ার ইনচার্জ

পদসংখ্যা: ২৫টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)। যোগ্যতা: এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি ও নার্সিং-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৬৩টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)। যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ বা বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৩৮টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)। যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি https://alljobs.teletalk.com.bd এবং মহিলাবিষয়ক অধিদফতরের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

পূর্বের আবেদনকারীদের জন্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১/১২/২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের ভিত্তিতেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।