সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন ১১ জুলাই পর্যন্ত
সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি, আবেদন ১১ জুলাই পর্যন্ত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের টোল ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি) বিভাগে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

নির্ধারিত পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমএসসি, এমবিএ বা এম.ফার্ম ডিগ্রি প্রয়োজন। প্রার্থীদের ম্যানুফ্যাকচারিং খাতে দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ