এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্রেনিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ০৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
পদের নাম ট্রেনিং এক্সিকিউটিভ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এম.ফার্ম বা বি.ফার্ম ডিগ্রি প্রয়োজন। অন্যান্য যোগ্যতার মধ্যে পণ্য-সম্পর্কিত জ্ঞান ও নতুন প্রচারভিযান বিষয়ক প্রশিক্ষণ সেশন পরিচালনায় ভালো ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে ১ বছর প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
কর্মস্থল ঢাকার বনানীতে। চাকরির ধরন ফুলটাইম এবং অফিসে কাজ করতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স ও উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি এবং নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি ও শেষ সময়
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৮ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।



