আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘সিনিয়র ম্যানেজার/এজিএম’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে চায়। বয়স সর্বনিম্ন ৩৫ বছর হতে হবে।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। চাকরির ধরন ফুল টাইম এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ জুলাই ২০২৬।



