সেভ দ্য চিলড্রেনে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
সেভ দ্য চিলড্রেনে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ জুলাই

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন। পদের নাম: সিনিয়র অফিসার। পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: এমএসএস/বিএসসি অথবা দুর্যোগ ব্যবস্থাপনা/এনভায়রনমেন্টাল সায়েন্স/ডেভেলপমেন্ট স্টাডিজ/নগর ও আঞ্চলিক পরিকল্পনা/ভূগোল/সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এনজিও ও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।

অভিজ্ঞতা ও চাকরির শর্ত

প্রার্থীদের কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নেই। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সংস্থার ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ