রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪ থেকে ২০ গ্রেডের ২৭ ক্যাটাগরির পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৭টি। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬।
পদসমূহের বিবরণ
১. পরিচালক: ২টি পদ, গ্রেড-৪, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। ২. যুগ্মপরিচালক: ১টি পদ, গ্রেড-৫, বেতন ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা। ৩. উপপরিচালক: ১টি পদ, গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। ৪. সহকারী পরিচালক: ৫টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. সহকারী প্রোগ্রামার: ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৬. সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার: ১টি পদ, গ্রেড-৯, বেতন একই। ৭. মেডিক্যাল অফিসার: ১টি পদ, গ্রেড-৯, বেতন একই। ৮. সহকারী প্রকৌশলী (সিভিল): ১টি পদ, গ্রেড-৯, বেতন একই।
৯. সহকারী গ্রন্থাগারিক: ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১০. ফিজিক্যাল ইন্সট্রাক্টর: ২টি পদ (পুরুষ-১, মহিলা-১), গ্রেড-১০, বেতন একই। ১১. কারিগরি প্রশিক্ষক: ৫টি পদ, গ্রেড-১০, বেতন একই।
১২. সহকারী ফার্ম ম্যানেজার: ৪টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৩. ব্যক্তিগত সহকারী (মহাপরিচালকের জন্য): ১টি পদ, গ্রেড-১৩, বেতন একই। ১৪. হোস্টেল সুপার: ১টি পদ, গ্রেড-১৩, বেতন একই। ১৫. সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার: ১টি পদ, গ্রেড-১৩, বেতন একই।
১৬. মূল্যায়ন সহকারী: ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা। ১৭. গবেষণা সহকারী: ২টি পদ, গ্রেড-১৪, বেতন একই। ১৮. প্রশিক্ষণ সহকারী: ২টি পদ, গ্রেড-১৪, বেতন একই। ১৯. স্টোরকিপার: ১টি পদ, গ্রেড-১৪, বেতন একই। ২০. হিসাব সহকারী: ১টি পদ, গ্রেড-১৪, বেতন একই।
২১. মাঠ সহকারী: ২টি পদ, গ্রেড-১৫, বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ২২. সহকারী হোস্টেল সুপার: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৩. রিসার্চ ইনভেস্টিগেটর: ২টি পদ, গ্রেড-১৬, বেতন একই। ২৪. সেলসম্যান: ১টি পদ, গ্রেড-১৬, বেতন একই। ২৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি পদ, গ্রেড-১৬, বেতন একই।
২৬. অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান: ১টি পদ, গ্রেড-১৮, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা। ২৭. অফিস সহায়ক: ১০টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫, ২ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ এবং ৩ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ১১ নম্বর পদ: ২২৩ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ); ১২ থেকে ২৫ নম্বর পদ: ১১২ টাকা; ২৬ ও ২৭ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ জুন ২০২৬, সকাল ১০:০০টা; শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা।
নির্দেশনা
১ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।



