প্রাণ গ্রুপ ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
প্রতিষ্ঠানটির ডেইলি শপিং বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক। বয়স সর্বনিম্ন ২০ বছর। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের বেতন ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল যে কোনো স্থান হতে পারে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ জুলাই ২০২৬।



