প্রাণ গ্রুপে আউটলেট ম্যানেজার পদে নিয়োগ
প্রাণ গ্রুপ তাদের ডেইলি শপিং বিভাগের জন্য ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপগুলোর একটি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা। চাকরির ধরন ফুল টাইম। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২০ বছর হতে হবে। কর্মস্থল হবে দেশের যে কোনো স্থান।
আবেদনের পদ্ধতি
আগ্রহীরা প্রাণ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।



