জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো http://npa.teletalk.com.bd বা https://www.npa.gov.bd। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা ও বয়স
আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আবেদনের বয়সসীমা ১৫ মে ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পদের বিবরণ
নিয়োগের পদসমূহের বিস্তারিত নিম্নরূপ:
- সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি পদ, গ্রেড ১০, বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- নিরীক্ষক: ১টি পদ, গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- ব্যক্তিগত সহকারী: ৪টি পদ, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- হিসাবরক্ষক: ১টি পদ, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি পদ, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ড্রাইভার: ১টি পদ, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহায়ক: ৮টি পদ, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে: ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।



