বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার’ (ক্যাশ/জেনারেল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১ জুলাই ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহক সেবায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য
পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থী নারী বা পুরুষ উভয়েই আবেদন করতে পারেন। কর্মস্থল যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় ১ জুলাই ২০২৬।



