মেঘনা গ্রুপে ম্যানেজার পদে চাকরি, নেই বয়সসীমা
মেঘনা গ্রুপে ম্যানেজার পদে চাকরি, নেই বয়সসীমা

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অ্যানোডাইজেশন ও ইডি কোটিং এবং অ্যালুমিনিয়াম প্ল্যান্ট বিভাগের জন্য ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে আবেদনের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। পদের নাম: ম্যানেজার। বিভাগ: অ্যানোডাইজেশন ও ইডি কোটিং, অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের রসায়নে বিএসসি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ধাতু ও অ্যালুমিনিয়াম উৎপাদনে দক্ষতা অপরিহার্য। ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও বেতন

কর্মস্থল কুমিল্লা। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ