যমুনা গ্রুপ তাদের প্রতিষ্ঠানের জন্য এজিএম/ডিজিএম (সেলস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২ জুলাই ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ। পদের নাম: এজিএম/ডিজিএম (সেলস)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সেলস লিডারশিপ ও দল পরিচালনায় দক্ষতা, বাণিজ্যিক এবং আর্থিক প্রজ্ঞা, মাইক্রোসফট অফিস, সিআরএম এবং ইআরপিতে পারদর্শিতা।
অভিজ্ঞতা ও বয়স
এই পদের জন্য প্রার্থীদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা উল্লেখ নেই। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
বেতন ও সুবিধা
মাসিক বেতন ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে যমুনা গ্রুপের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ২৮ জুলাই ২০২৬।



