মোবাইল আসক্তি থেকে তরুণদের রক্ষায় সরকারের নানা উদ্যোগ
মোবাইল আসক্তি থেকে তরুণদের রক্ষায় সরকারি উদ্যোগ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মঙ্গলবার সংসদে জানিয়েছেন, মোবাইল ফোন আসক্তি, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক চ্যালেঞ্জ থেকে তরুণদের রক্ষায় সরকার নানা সচেতনতা ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েছে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য সরকারি দলের সদস্য এসকে মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিটি জেলায় নিয়মিত জনসচেতনতা কর্মশালার আয়োজন করে, যেখানে তরুণদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক সমস্যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

তিনি বলেন, অধিদপ্তরে নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমেও সচেতনতা প্রচারাভিযান পরিচালিত হচ্ছে, যাতে তরুণ-তরুণীদের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তরুণদের উৎপাদনশীল কাজে যুক্ত রাখতে এবং আসক্তি থেকে দূরে রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের জেলা অফিসগুলোর মাধ্যমে এক থেকে ছয় মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স প্রদান করছে।

কোর্সগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, ব্লক অ্যান্ড বাটিক, মাছ চাষ, আধুনিক অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং মোবাইল ফোন সার্ভিসিং।

এছাড়া আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু পালন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, প্রাথমিক পশুচিকিৎসা ও কৃষি বিষয়ক কোর্স চালু রয়েছে। প্রতিটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ