প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ১১১টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদের নাম ও বিবরণ

  • সহকারী অধীক্ষক: ১টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • কম্পিউটার অপারেটর: ৪টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • কম্পিউটার অপারেটর: ১২টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • নকশাকার: ৩টি পদ, গ্রেড-১৫, বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
  • ড্রাইভার: ২টি পদ, গ্রেড-১৫, বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • স্টোরম্যান: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • কম্পিউটার হার্ডওয়ার টেকনিশিয়ান: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • এমসি-২ (কম্পোজিটর): ৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • এমসি-২ (রিডার): ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • কাউন্টার ক্লার্ক: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • ট্রেসার: ২টি পদ, গ্রেড-১৭, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
  • বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার): ৩টি পদ, গ্রেড-১৮, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
  • ডেসপাচ রাইডার: ১টি পদ, গ্রেড-১৮, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
  • ফটোকপি অপারেটর: ১টি পদ, গ্রেড-১৮, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
  • অফিস সহায়ক: ২৩টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • বাবুর্চি: ২টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • সহকারী বাবুর্চি: ২টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • মেস ওয়েটার: ২টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • নিরাপত্তাপ্রহরী: ১টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • মালি/গার্ডেনার: ২টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
  • পরিচ্ছন্নতাকর্মী/খাকরব: ৪টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

১৫ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

আগ্রহী প্রার্থীদের https://dcd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

  • ১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ১৪ থেকে ২৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ২১ জুন ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫টায়।