সিটি গ্রুপ ‘হেড অব ই&স অ্যান্ড সাস্টেনিবিলিটি’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার, ১ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ও সংখ্যা
পদের নাম: হেড অব ই&স অ্যান্ড সাস্টেনিবিলিটি। পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পরিবেশ প্রকৌশল, সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন বা সমমানের উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা পদ্ধতিতে ভালো জ্ঞান প্রয়োজন।
অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে।
বয়স ও কর্মস্থল
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন পদ্ধতি ও শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৬।



