বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে এমটিও পদে নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ৩২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
বেতন ও সুবিধা
এমটিও পদে শিক্ষানবিশকালে মাসে বেতন ৬০ হাজার টাকা। এক বছর সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করার পর প্রযোজ্য সুবিধাদিসহ মাসে বেতন পাবেন ৭৫ হাজার টাকা। এ সময় তাঁর স্থায়ী পদ হবে সিনিয়র অফিসার।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬।



