বাংলাদেশ ব্যাংকে ৬৯ পদে সহকারী পরিচালক (আইসিটি) নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে ৬৯ পদে সহকারী পরিচালক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৬৯টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৫ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, শেষ তারিখ ৩ আগস্ট ২০২৬।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: সহকারী পরিচালক-এডি (আইসিটি)। পদসংখ্যা: ৬৯টি। গ্রেড: ৯। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং–সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদন ফি

১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন শুরু ৫ জুলাই ২০২৬ এবং শেষ ৩ আগস্ট ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ