সরকারি ছয় ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১৩৩৫ জন নিয়োগ
সরকারি ছয় ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

পদের বিবরণ

মোট পদ: ১৩৩৫টি। ব্যাংকভিত্তিক পদ বণ্টন নিম্নরূপ:

  • রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি
  • অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি
  • বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি
  • প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি

বেতন ও যোগ্যতা

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে। আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে। ফি দেওয়া ও Payment Verify করার শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ