শ্রম অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে পরিণত করার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের মানববন্ধন
শ্রম অধ্যাদেশ-২০২৫ আইনে পরিণত করার দাবিতে মানববন্ধন

শ্রম অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে পরিণত করার দাবিতে মানববন্ধনের আয়োজন

শ্রমিক অধিকার ও শ্রমখাতের সুরক্ষা-সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘শ্রম অধ্যাদেশ-২০২৫’ দ্রুত আইনে পরিণত করার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন মানববন্ধনের আয়োজন করেছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মানববন্ধনের নেতৃত্ব ও অংশগ্রহণকারী

এতে সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান এবং শ্রম সংস্কার কমিশনের (২০২৪) সদস্য তাসলিমা আখতার। মানববন্ধনে বক্তব্য রাখবেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলীফ দেওয়ান, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া, হাতিরঝিল রিকশা-ভ্যান শ্রমিক সংহতির সভাপ্রধান বেলাল, হাতিরঝিল সিএনজি অটোরিকশা শ্রমিক সংহতির সভাপ্রধান শাহাদাত হাওলাদার এবং কার ইউনিয়ন শ্রমিক সংহতির সংগঠক শহীদসহ অন্যান্য শ্রমিক নেতা।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন গার্মেন্ট শ্রমিক সংহতির সহসভাপ্রধান ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য অঞ্জন দাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধ্যাদেশের গুরুত্ব ও দাবির পটভূমি

শ্রমিক নেতারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ‘শ্রম আইন সংশোধন (২০২৫)’ একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশটি ৩০ দিনের মধ্যে সংসদে পাস করে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। এতে শ্রমিকদের ইউনিয়ন গঠনের শর্ত শিথিলকরণসহ মোট ১২৫টি ধারা সংশোধন ও নতুনভাবে প্রণয়ন করা হয়েছে।

এ অধ্যাদেশে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ প্রতিফলিত হয়েছে। পাশাপাশি জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের মাধ্যমে শ্রমিক, মালিক ও সরকারের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনার ভিত্তিতে এটি প্রণয়ন করা হয়। অধ্যাদেশটি দ্রুত সংসদে পাস করে আইনে পরিণত করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুক্রবার (২৭ মার্চ) ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলীফ দেওয়ানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।