ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, থাকছে নানা সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, থাকছে নানা সুবিধা

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগে 'এক্সিকিউটিভ' পদে জনবল নেওয়া হবে। গত ৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • পদের নাম: এক্সিকিউটিভ
  • বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে, তবে নবীনরাও আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া থাকছে—

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • সপ্তাহে ২ দিন ছুটি
  • দুপুরের খাবারের সুবিধা
  • বছরে ইনক্রিমেন্ট
  • দুটি উৎসব বোনাস
  • স্বাস্থ্য বিমা
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ