চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ভোটের সময় তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখন তরুণ-যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চান। তিনি বলেন, 'আমাকে শুধু রাস্তা দেখিয়ে দেন, কাজ আমি নিয়ে আসব।'
যুব উন্নয়ন প্রকল্পের সনদ ও ঋণ বিতরণ
সোমবার (৪ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গুনিয়া বাস্তবায়িত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন এবং সমাপ্ত টেকাব প্রকল্পের সনদপত্র, ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মীর মো. নজমুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র, ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়।



