পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু, বিস্তারিত জানুন
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু, বিস্তারিত

বাংলাদেশ পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা আবশ্যক।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬৪ মিটার), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি (০.৮১২১ মিটার) এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (০.৮৬৩৬ মিটার) হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে।

আবেদনের নিয়ম

প্রথমে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। এরপর ওই ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স আছে এমন টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে। প্রথম এসএমএসে 'ASI User ID' লিখে ১৬২২২ নম্বরে এবং দ্বিতীয় এসএমএসে 'ASI Yes PIN Number' লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বয়সসীমা ও বেতন

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী প্রশিক্ষণ ভাতা প্রদেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগের ধাপ

  • অনলাইনে আবেদন ও ৪৮ টাকা ফি প্রদান করে ইউজার আইডি প্রাপ্তি।
  • প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা।
  • লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ও ১১২ টাকা ফি প্রদান।
  • কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
  • বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা।
  • চূড়ান্ত ফলাফল কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশ।
  • স্বাস্থ্য পরীক্ষা।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কেন্দ্র ও তারিখ

পরীক্ষা চারটি গ্রুপে বিভক্ত জেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের জন্য নির্ধারিত তারিখ ও সময় দেওয়া হলো:

প্রথম গ্রুপ (১৮-২০ জুন)

জেলাসমূহ: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা।

দ্বিতীয় গ্রুপ (২১-২৩ জুন)

জেলাসমূহ: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী।

তৃতীয় গ্রুপ (২৪-২৬ জুন)

জেলাসমূহ: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান।

চতুর্থ গ্রুপ (২৭-২৯ জুন)

জেলাসমূহ: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল।

প্রতিটি পরীক্ষা সকাল ৮টায় শুরু হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা। আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা।

লিখিত, মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেজ এবং প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।