কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- নরসিংদী ৬টি পদে ১২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে শুধুমাত্র নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন শুরু হবে আগামী ৪ মে সকাল ১০টায় এবং চলবে ২৪ মে বিকাল ৫টা পর্যন্ত।

পদের বিবরণ

বিজ্ঞপ্তিতে ১ থেকে ৫ নম্বর পদের জন্য এসএসসি পাস এবং ৬ নম্বর পদের জন্য নির্ধারিত যোগ্যতা প্রয়োজন। আবেদন ফি ১-৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগটি অস্থায়ী এবং কর্মস্থল নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন পদ্ধতি

প্রার্থীরা সরাসরি কর কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময় টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ