বিপিও খাতের বিকাশে বাজেটে নীতিসহায়তা ও প্রণোদনা চায় বাক্কো
বিপিও খাতের বিকাশে বাজেটে নীতিসহায়তা ও প্রণোদনা চায় বাক্কো

বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার ফলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান হচ্ছে। তাই আসন্ন বাজেটে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের টেকসই বিকাশে নীতিসহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীম।

প্রণোদনা পুনর্বহাল ও ভ্যাট প্রত্যাহারের দাবি

বর্তমানে বিপিও, আইটি ও আইটিইএস রপ্তানিতে ৬ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে তানভীর ইব্রাহীম আগের মতো ১০ শতাংশ প্রণোদনা পুনর্বহাল এবং ৫ শতাংশ উৎসে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, বিপিও, ক্লাউড সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)-সহ আধুনিক সেবাগুলোকে কর অব্যতির আওতায় আনা প্রয়োজন।

কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আহ্বান

তানভীর ইব্রাহীম বলেন, বর্তমানে বিপিও, আইটি এবং আইটিইএস খাতে কর অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রয়েছে। কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এই সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দক্ষ মানবসম্পদ ও সাইবার নিরাপত্তায় গুরুত্ব

দক্ষ মানবসম্পদ উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট ফান্ড গঠন, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং ডেটা সেন্টার স্থাপনে প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান তিনি।

ফ্রিল্যান্সার ও স্টার্টআপদের জন্য সুপারিশ

ফ্রিল্যান্সার ও স্টার্টআপদের উৎসাহিত করতে করছাড় সুবিধা, সহজ ঋণ এবং তহবিল গঠনের পাশাপাশি ডেটা প্রোটেকশন আইন প্রণয়ন ও সরকারি প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তানভীর ইব্রাহীম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ