এসএমসি এন্টারপ্রাইজে কাউন্সেলর-টিবি পদে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে
এসএমসি এন্টারপ্রাইজে কাউন্সেলর-টিবি পদে নিয়োগ

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কাউন্সেলর-টিবি’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: কাউন্সেলর-টিবি। পদসংখ্যা: দুটি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর। চাকরির ধরন: ফুলটাইম, অস্থায়ী। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা ও কর্মস্থল

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর। কর্মস্থল: ঢাকা (বনানী)। বেতন: আলোচনা সাপেক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বিডিজবস ডটকমের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২৩ মে, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ