অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটেরিয়াল প্ল্যানিং, সাপ্লাই চেইন) পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ৫ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
  • চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • বিভাগ: মেটেরিয়াল প্ল্যানিং, সাপ্লাই চেইন
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • প্রকাশের তারিখ: ৫ জুলাই ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং (MRP), উৎপাদন পরিকল্পনা এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও বেতন

নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈর। বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুযোগ-সুবিধা

বেতনের পাশাপাশি কর্মীরা পাবেন গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি-সংক্রান্ত জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, প্রাপ্যতা অনুযায়ী পিক-অ্যান্ড-ড্রপ বা যাতায়াত সুবিধা, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্সের পণ্য কেনায় বিশেষ ফ্যামিলি ডিসকাউন্ট।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।