আম্বালায় ৩১৫ পদে নিয়োগ, সরাসরি পরীক্ষা ১৯ জুন
আম্বালায় ৩১৫ পদে নিয়োগ, সরাসরি পরীক্ষা ১৯ জুন

বেসরকারি সংস্থা আম্বালায় ৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩১৫। সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সব জেলা ও বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন (ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন)।

পদের নাম ও বিবরণ

১. এলাকা ব্যবস্থাপক

পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে কোনো এনজিও/এমএফআই সংস্থায় এলাকা ব্যবস্থাপক/রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনভাতা: শিক্ষানবিশকালে ৫৪,৭০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬২,৯২৮ টাকা।

২. শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে কোনো এনজিও/এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতনভাতা: শিক্ষানবিশকালে ৪০,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৭,৮১২ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. শাখা হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বি.কম/এম.কম। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনভাতা: শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,২৩৪ টাকা।

৪. ক্রেডিট অফিসার

পদসংখ্যা: ২৫০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনভাতা: শিক্ষানবিশকালে ২৮,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৩,২৩৪ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিতির তারিখ ও সময়: ১৯ জুন ২০২৬, সকাল ৮:০০-১০:০০টা।
স্থান: সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চবিদ্যালয়, খিলজী রোড, ব্লক-বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (আশা টাওয়ারের পেছনে, মাঠের দক্ষিণ পাশে)।
রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা।

শর্ত: সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে (মূল সনদপত্র জমা রাখা হয় না)।