আকিজ ইলেকট্রিকে জুনিয়র এক্সিকিউটিভ পদে ৪০ জনের নিয়োগ, বেতন ১৮-২০ হাজার টাকা
আকিজ ইলেকট্রিকে জুনিয়র এক্সিকিউটিভ পদে ৪০ জনের নিয়োগ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড সেলস (ক্যাবলস) বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত।

পদ ও সংখ্যা

প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ (সেলস-ক্যাবলস) পদে মোট ৪০ জনকে নিয়োগ দেবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের এইচএসসি/ডিপ্লোমা বা সমমান ডিগ্রি থাকতে হবে। ভালো যোগাযোগ ও দরকষাকষির দক্ষতা প্রয়োজন। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলেও অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির ধরন ও বয়সসীমা

এটি ফুলটাইম চাকরি, কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন, চিকিৎসা বিমাসহ আরও বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ