আকিজ বশির গ্রুপে ৩ জেলায় প্রোডাকশন অফিসার পদে নিয়োগ
আকিজ বশির গ্রুপে ৩ জেলায় প্রোডাকশন অফিসার নিয়োগ

আকিজ বশির গ্রুপ তাদের জুট ডিভিশনের জন্য প্রোডাকশন অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১৪ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: প্রোডাকশন অফিসার

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগ: জুট ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা

এমএস অফিস, বিশেষ করে এক্সেল ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

অভিজ্ঞতা

প্রয়োজন নেই।

চাকরির ধরন

ফুলটাইম, অফিসে কর্মক্ষেত্র।

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

উল্লেখ নেই।

কর্মস্থল

কুমিল্লা (দেবিদ্বার), ফরিদপুর (বোয়ালমারী) এবং নরসিংদী (পলাশ) – মোট তিন জেলায়।

বেতন

মাসিক ২২,০০০ থেকে ২৮,০০০ টাকা।

অন্যান্য সুবিধা

কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস, ছুটির সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে পারেন কোম্পানির ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ