অ্যাকশনএইডে ৭৯ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
অ্যাকশনএইডে ৭৯ হাজার টাকা বেতনে চাকরি

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ডোনার রিপোর্টিং বিভাগে অফিসার পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: অফিসার। নির্ধারিত পদ সংখ্যা নেই।

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা নির্ধারিত নয়।

কর্মস্থল ও বেতন

কর্মস্থল হবে কক্সবাজারে। মাসিক বেতন দেওয়া হবে ৭৯,৫৬১ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৪ জুন ২০২৬।

আরও বিস্তারিত জানতে অ্যাকশনএইড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ