আড়ংয়ে এইচএসসি পাশে ক্যাশিয়ার নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
আড়ংয়ে এইচএসসি পাশে ক্যাশিয়ার নিয়োগ, আবেদন শেষ ২৮ জুন

দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং তাদের গ্রাসরুটস ক্যাফেতে ক্যাশিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার, ২২ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও যোগ্যতা

পদের নাম: ক্যাশিয়ার, গ্রাসরুটস ক্যাফে। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। অতিরিক্ত দক্ষতা হিসেবে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং পিওএস সিস্টেমে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, সার্ভিস চার্জসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ