৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ অফিসার নিয়োগ, আবেদন ২ জুলাই পর্যন্ত
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ অফিসার নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য আবেদন চলছে। মোট ৭২৫টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। দশম গ্রেডের এই পদে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য সুবিধা প্রযোজ্য।

পদ সংখ্যা ও প্রতিষ্ঠানভেদে বণ্টন

মোট ৭২৫টি পদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বণ্টন নিম্নরূপ: রূপালী ব্যাংক পিএলসি-৮০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬টি, বেসিক ব্যাংক-১৩টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২টি, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২টি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদনের নিয়ম

১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে। আবেদন ফি ২০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

বেতন ও অন্যান্য সুবিধা

পদটির গ্রেড ১০ এবং বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এর সঙ্গে অন্যান্য সরকারি সুবিধা প্রযোজ্য হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ