সরকার জুলাই মাস থেকে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের (বেসিক) ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, এই পে স্কেল ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাচ্ছে।
বিশেষ সুবিধা বাতিল
বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। নতুন পে স্কেল বাস্তবায়নের পর এই বিশেষ সুবিধা আর দেওয়া হবে না।
বেতন বৃদ্ধির হার
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন মূল বেতনের উপর ৩৫ শতাংশ বাড়বে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৪০ শতাংশ। এই বৃদ্ধির ফলে বিশেষ সুবিধা বাতিল হলেও সামগ্রিক বেতন বৃদ্ধি পাবে।
অর্থমন্ত্রীর বক্তব্য
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই আমরা অবশ্যই এ দিকটা দেখবো।’



