ডিজিটাল লেনদেনে উত্তোলনে ন্যূনতম ১ শতাংশ মাশুল নির্ধারণ
ডিজিটাল লেনদেনে উত্তোলনে ন্যূনতম ১% মাশুল নির্ধারণ

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেনের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে তুলতে গিয়ে বিক্রেতাদের জন্য ন্যূনতম ১ শতাংশ মাশুল নির্ধারণ করেছে। আগে এ ধরনের উত্তোলনের ক্ষেত্রে সর্বনিম্ন মাশুল ছিল না। গতকাল এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন মাশুল কাঠামো

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, ডিজিটাল লেনদেনকে আরও সুশৃঙ্খল ও টেকসই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) লেনদেন ফির সর্বনিম্ন হার ভ্যাটসহ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ জারি করা পিএসডি পরিপত্র নম্বর–২–এর মাধ্যমে এনপিএসবি ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর ও ই-কমার্স লেনদেনে মার্চেন্টদের জন্য ছাড়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগের তুলনায় পরিবর্তন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আগে কোনো কোনো ব্যাংক ও এমএফএস শূন্য থেকে ৩ শতাংশ পর্যন্ত মাশুল নিত। ফলে যেসব মার্চেন্ট এতদিন ১ শতাংশের কম মাশুল দিতেন, নতুন নির্দেশনার কারণে তাঁদের ব্যয় বেড়ে যাবে। এতে ডিজিটাল লেনদেনে তাঁদের আগ্রহ কমে যেতে পারে।

ছাড়ের সুযোগ

তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও উৎসাহিত করার স্বার্থে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে নির্দিষ্ট সময়ের জন্য প্রচারণামূলক ছাড় দিতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ