ঢাকা কর অঞ্চল-১২-এ ২৭ জনের নিয়োগ, আবেদন শুরু ২১ মে
ঢাকা কর অঞ্চল-১২-এ ২৭ জনের নিয়োগ, আবেদন শুরু ২১ মে

ঢাকা কর অঞ্চল-১২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি ক্যাটাগরিতে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ২১ মে ২০২৬, সকাল ১০টায় এবং শেষ হবে ১০ জুন ২০২৬, বিকাল ৫টায়।

পদসমূহের বিবরণ

১. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০১
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • গ্রেড: ১৩

২. উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ১০
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • গ্রেড: ১৪

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০৪
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • গ্রেড: ১৪

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ০৪
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬

৫. গাড়িচালক (১ম)

  • পদসংখ্যা: ০২
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬

৬. গাড়িচালক (২য়)

  • পদসংখ্যা: ০২
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
  • গ্রেড: ২০

৭. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ০৪
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
  • গ্রেড: ২০

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা https://tax12.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্তারিত তথ্য

যোগ্যতা ও অভিজ্ঞতাসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন। বিজ্ঞপ্তিতে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত উল্লেখ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ