কর কমিশনারের কার্যালয়ে ২৭ জনের নিয়োগ, আবেদন শুরু ২১ মে
কর কমিশনারের কার্যালয়ে ২৭ জনের নিয়োগ, আবেদন শুরু ২১ মে

ঢাকা কর কমিশনারের কার্যালয়ে ৭টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিবরণ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১২, ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল ঢাকা। প্রার্থীদের বয়স ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময় ও পদ্ধতি

আবেদন শুরু হবে ২১ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং চলবে ১০ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে। ১ থেকে ৪ নং পদের জন্য ফি ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নং পদের জন্য ৫৬ টাকা। এই ফি অফেরতযোগ্য এবং আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে কর কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই নিয়োগে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ