কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১২, ঢাকায় ৭টি পদে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- আবেদন শুরু: ২১ মে ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬, বিকেল ৫টা
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী/পুরুষ
- কর্মস্থল: ঢাকা
- বয়স: ১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। তবে ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের কর কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরও বিস্তারিত জানতে কর কমিশনার কার্যালয়ের ওয়েবসাইট দেখুন।



