গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১৬ ঘণ্টা, জানাল তিতাস গ্যাস
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১৬ ঘণ্টা, জানাল তিতাস

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

কোন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈড় ও মির্জাপুর এলাকায় ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সংযোগ বন্ধ থাকবে যেসব স্থাপনায়

এর প্রভাবে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত এলাকায় অবস্থিত সব শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনের গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বা লো-প্রেসার দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ