২৯ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
২৯ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ২০১৭ সালে স্থাপিত এই ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর বন্ধ হয়ে যায়।

বর্তমান উৎপাদন পরিস্থিতি

বর্তমানে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট সচল রয়েছে। প্রথম ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যেখানে তৃতীয় ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ। ধীরে ধীরে তা ২০০ মেগাওয়াট অতিক্রম করবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

কর্তৃপক্ষের বক্তব্য

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, “একটি ইউনিট চালু হয় আবার বন্ধ হয় এবং তা থেকে মাঝে মাঝে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলে। এখন তৃতীয় ইউনিট সচল করা সম্ভব হয়েছে। আশা করছি অনেক বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা যাবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, “খুব দ্রুতই কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। উর্ধ্বতন কতৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্র সংরক্ষণের চিন্তাভাবনার পাশাপাশি খোলা বাজারে কিছু কয়লা বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও নিকটস্থ প্ল্যান্টে আরেকটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে, এতে কয়লার ব্যবহার বাড়বে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ